vendredi 1 juin 2012
একাধিক হোস্টিং সাইটে ফাইল আপলোড
অনলাইনে ফাইল হোস্টিংয়ের অনেক জনপ্রিয় সাইট আছে। এর মধ্যে রেপিড শেয়ার, মেগা আপলোড, ডিপোজিট ফাইল, ২ শেয়ারড, মেগা শেয়ারস, ফাইল ফ্যাক্টরি, হট ফাইল, আপলোডেট ইত্যাদি। এসব সাইটে রেজিস্ট্রেশন করে বা না করেও ফাইল আপলোড করা যায়। বিভিন্ন কারণে একাধিক সাইটে একই ফাইল আপলোড করার দরকার হয়। কিন্তু একটি ফাইল যদি একই সঙ্গে এসব সাইটে আপলোড করা যেত, তাহলে বেশ ভালোই হতো। এমনই সুযোগ করে দিয়েছে লোড২অল ফাইল হোস্টিং সাইট। এজন্য ওই ফাইলটি www.load2all.com সাইটে আপলোড করতে হবে। এখানে ১৯টি হোস্টিং সাইটের মধ্যে সর্বোচ্চ ৮টি হোস্টিং সাইট নির্বাচন করে ফাইল আপলোড করলে ওই নির্বাচিত সাইটগুলোতে আপলোড হবে এবং লোড২অল এর একটি লিংক দেবে। ওই লিংকে হোস্টিং হওয়া সাইটগুলোর লিংক পাওয়া যাবে। এখানে যে কোনো সাইজের ফাইল আপলোড করা যাবে। যদি ফাইলের সাইজ কোনো হোস্টিং সাইটের নির্ধারিত সাইজের বেশি হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ভাগ হবে। যদি র্যাপিড শেয়ারের নিজস্ব অ্যাকাউন্টে আপলোড করতে চান, তাহলে আপলোড করার আগে নিচে ইউজার-পাসওয়ার্ড দিলেই হবে।
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire