vendredi 22 juin 2012

ফায়ারফক্সে ক্রিকেটের ফলাফল

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ব্যবহারকারীরা চাইলেই ব্রাউজার থেকে স্বয়ংক্রিয়ভাবে সর্বশেষ ক্রিকেট ফলাফল জেনে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘স্কোর ওয়াচ’ নামের একটি প্রোগ্রাম। এটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। খেয়াল করুন, ব্রাউজারের নিচে ডান দিকে নতুন একটি ক্রিকেট আইকন এসেছে। এখানে ক্লিক করে আপনি চলতি খেলার সর্বশেষ আপডেট স্কোর দেখতে পাবেন। Preference অপশন থেকে Wicket alert অপশনটি চালু রাখলে উইকেট পতনের সঙ্গে সঙ্গে ব্রাউজারে অ্যালার্ট আসবে।

Aucun commentaire:

Enregistrer un commentaire