dimanche 13 mai 2012

পিডিএফ ফাইলে অ্যানিমেশন

কোনো কিছু উপস্থাপনার জন্য (প্রেজেন্টেশন) জন্য এমএস পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় অ্যানিমেশন দেওয়া, মিউজিক দেওয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফে দেওয়া যেত, তাহলে কেমন হতো! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটওয়্যার দ্বারা। অ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটওয়্যারটি চালু করে ইচ্ছামতো ছবি বা পিডিএফ ফাইল খুলুন। এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode-এর ড্রপ-ডাউন থেকে Yes করুন। পিডিএফ ফাইলটি চলার সময় কোনো মিউজিক শুনতে চাইলে Background Music-এ মিউজিক আনতে পারেন। এ ছাড়া Metadata-এর দরকারি তথ্য দিতে পারেন। এবার বিভিন্ন পেজে অ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect-এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রতি পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সব পেজ নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন। সবশেষে Convert to PDF-এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরি করুন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সব অ্যানিমেশন বা মিউজিক এডোবি রিডারে ভালোভাবে চলবে। অন্যান্য পিডিএফ রিডারে অ্যানিমেশন বা মিউজিক ঠিকমতো না-ও চলতে পারে। ৩ মেগাবাইটের মতো ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.rttsoftware.com/pdfrizator.html থেকে ডাউনলোড করা যাবে।

Aucun commentaire:

Enregistrer un commentaire