mercredi 9 mai 2012
অনলাইন থেকে সরাসরি পিডিএফ করার উপায়
পিডিএফ তৈরির সফটওয়্যার আপনার কাছে না থাকলেও অনলাইনে সরাসরি পিডিএফ তৈরি করা যায়। এতে মাইক্রোসফট অফিস, ইমেজ, ওয়েব পেজ, হেল্প ফাইল, ভিজিএফ ফাইলকে পিডিএফ তৈরি করা এবং পিডিএফ ফাইলকে মাইক্রোসফট অফিসে রূপান্তর করা যায়। এজন্য প্রথমে www.freepdfconvert.com সাইটে যেতে হবে। এবার Source file অংশে Convert from-এর File অপশন বাটনে সিলেক্ট থাকা অবস্থায় Browse বাটনে ক্লিক করে কম্পিউটারের ফাইল (অনলাইনের ফাইল হলে Convert from-এর URL অপশন বাটনে সিলেক্ট করে ফাইলের ঠিকানা দিতে হবে) দেখিয়ে দিন। এবার E-mail address অংশে আপনার ই-মেইলের ঠিকানা লিখে Attach files to e-mail চেক বক্স চেক করে Convert বাটনে ক্লিক করুন। ব্যাস, এখন আপনার ফাইল আপলোড হয়ে যাবে এবং পিডিএফ ফাইলকে জিপ হিসেবে আপনার ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে আপনি অনলাইন থেকে সরাসরি পিডিএফ করতে পারবেন।
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire