samedi 15 décembre 2012

১৪০ অক্ষরের বেশি টুইটারে লিখুন

টুইটারে অনেক সময় ১৪০ অক্ষরের বেশি স্ট্যাটাস বা টুইটু লিখতে হয়, তবে টুইটারে ১৪০ অক্ষরের বেশি টুইট করা যায় না। তৃতীয় পক্ষের অনেক ওয়েবসাইটই ১৪০ অক্ষরের বেশি টুইট ছোট লিংকের মাধ্যমে সংক্ষিপ্ত করার সুবিধা দেয়। কিন্তু বাকি অংশটুক পড়তে টুইটের শেষের লিংকে ক্লিক করে ওই সাইটে যেতে হয়। টোলটুইট মোট অক্ষরগুলোকে ১৪০ অক্ষরের কমে ভাগ করে একাধিক টুইট হিসেবে আপডেট করে। যেমন—৬৩৮ অক্ষরের টুইটকে পাঁচটি টুইট হিসেবে আপডেট করবে এবং টুইটগুলোর শেষে টুইট নম্বর (৫/৫, ৪/৫, ৩/৫, ২/৫, ১/৫) থাকবে। এ জন্য www.talltweets.com সাইটে প্রবেশ করে Sign In with Twitter বাটনে ক্লিক করে টুইটারের মাধ্যমে লগ-ইন (অথরাইজিং) করুন।

Aucun commentaire:

Enregistrer un commentaire