samedi 18 août 2012

এডোবি দিচ্ছে অনলাইনে ৫ গিগাবাইট ফ্রি স্পেস

অনলাইনে বিনামূল্যে দরকারী ফাইল ব্যকআপ রাখার অনেক সাইট আছে। এবার এডোবি এক্রোবেট ডট কম দিচ্ছে তেমনই ৫ গিগাবাইট যায়গা। আর সাথে দিচ্ছে ডেক্সটপ এপ্লিকেশন দ্বারা সহজেই ফাইল আপলোড এবং ডাউনলোড করার সুবিধা। এজন্য প্রথমে http://acrobat.com সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক্রোবেট ডটকম-এ লগইন করেও ফাইল আপলোড এবং ডাউনলোড করা যাবে। আর অনলাইনেই এসব ফাইল সম্পাদনাও করা যাবে। তবে ওয়েবসাইটে না গিয়ে ডেক্সটপ এ্যাপলিকেশন দ্বারা ফাইল আপলোড বা ডাউনলোড করতে হলে ক্লাউড ড্রাইভ নামের ১.৯ মেগাবাইটের এই এপ্লিকেশনটি http://www.driveoncloud.com সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ এ চলবে। এবার ক্লাউড ড্রাইভ চালু করে লগইন করুন এবং ড্রাগ-ড্রপের মাধ্যমে বা আপলোড ডাউনলোড বাটনের মাধ্যমে সহজেই ফাইল ফোল্ডার আপলোড বা ডাউনলোড করতে পারেন।

Aucun commentaire:

Enregistrer un commentaire